এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নিয়োজিত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ (USS Abraham Lincoln) নৌসদস্যদের অভ্যন্তরীণ সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েকজন। ইরানের বার্তা সংস্থা ‘মেহর নিউজ এজেন্সি’ (MNA) ও ‘তাসনিম নিউজ’-এর প্রতিবেদনে এ তথ্য দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ দিন ধরে সমুদ্রে অবস্থান করায় ওই রণতরির সেনাদের মধ্যে তীব্র ক্ষোভ ও মানসিক অসন্তোষ তৈরি হয়েছিল। পরিস্থিতি শান্ত করা এবং সেনাদের অভিযোগ শোনার উদ্দেশ্যে ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের একজন উপদেষ্টা সম্প্রতি জাহাজটিতে যান। তবে কথা বলার একপর্যায়ে ক্ষুব্ধ নৌসদস্যরা তাকে লক্ষ্য করে দুয়োধ্বনি দিতে থাকেন এবং পানির বোতল ছুড়ে মারেন।
পরবর্তী সময়ে সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা থেকে হাতাহাতি এবং একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে সদস্যরা ছুরি ও বিভিন্ন ধারালো অস্ত্র ব্যবহার করেন বলে সামরিক সূত্রের বরাতে জানিয়েছে তাসনিম নিউজ। ঘটনায় সাত মার্কিন সেনা নিহত ও কয়েকজন আহত হন।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ টানা ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে, যার মধ্যে ২০৮ দিন সেটি একটানা সমুদ্রে অবস্থান করছিল। বর্তমানে রণতরিটি ভারত মহাসাগরে অবস্থান করছে এবং অপ্রীতিকর ঘটনার পর থেকে জাহাজটিতে এখনও থমথমে উত্তেজনা বিরাজ করছে।
জুন ২৪, ২০২৬
জুলাই ৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।