এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সহজ শর্তে বড় অঙ্কের ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে ‘এমপাওয়ারমেন্ট সেন্টার ফর ওমেন’ (ইসিডব্লিউ) নামের একটি ভুয়া এনজিও। নির্ধারিত দিনে ঋণ নিতে এসে অফিসের দরজায় তালা ঝুলতে দেখে চরম বিপাকে পড়েছেন সদরপুর উপজেলার ভুক্তভোগী গ্রাহকেরা।
বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মুস্তাকিম হাওলাদার সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
যেভাবে পাতা হয় প্রতারণার ফাঁদ:
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে এক নারীসহ চার-পাঁচজন ব্যক্তি নিজেদের ‘ইসিডব্লিউ’ নামের এনজিওর কর্মকর্তা পরিচয় দিয়ে ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া এলাকার প্রবাসী শিহাব বেপারীর তিনতলা ভবনের নিচতলা ভাড়া নেয়। এরপর তারা উপজেলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষকে সহজ শর্তে ৫ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার আশ্বাস দেয়। ঋণের জামানত বা সঞ্চয় হিসেবে প্রদেয় অঙ্কের ওপর ভিত্তি করে প্রত্যেক গ্রাহকের কাছ থেকে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আদায় করে চক্রটি।
ঋণ নেওয়ার দিনই নিখোঁজ:
পূর্বঘোষণা অনুযায়ী, বুধবার গ্রাহকদের ঋণের টাকা দেওয়ার কথা ছিল। সকালে ঋণ নিতে এসে অফিস তালাবদ্ধ দেখতে পান প্রতারিত গ্রাহকেরা। এরপর এনজিওটির কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সবগুলো নম্বর বন্ধ পাওয়া যায়। ঋণ নিতে এসে খালি হাতে ফেরার উপক্রম হওয়ায় অফিসের সামনেই কান্নায় ভেঙে পড়েন প্রতারিত নারী-পুরুষেরা।
ভুক্তভোগীদের আকুতি:
প্রতারণার শিকার ঢেউখালী ইউনিয়নের জোসনা বেগম জানান, “অনেক কষ্টে ধারদেনা করে ৫০ হাজার টাকা জমা দিয়েছিলাম। বুধবার আমাকে ৫ লাখ টাকা ঋণ দেওয়ার কথা ছিল। কিন্তু এসে দেখি অফিসে তালা, লোকজনের ফোনও বন্ধ।”
অন্য ভুক্তভোগী মরিয়ম বেগম বলেন, “১০ লাখ টাকা পাওয়ার আশায় আমি সঞ্চয় হিসেবে ৫২ হাজার টাকা দিয়েছিলাম। এখন আমি নিঃস্ব।” একইভাবে ভাষাণচর ইউনিয়নের সাহিনুর বেগম ১৫ হাজার টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
বাড়িওয়ালার বক্তব্য:
বাড়ির মালিকের স্ত্রী জানান, গত সপ্তাহে এনজিও পরিচয়ে পাঁচজন লোক বাসা ভাড়া নেন। জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হলে আগামী শুক্রবার ঢাকা থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে তা জমা দেবেন ও অফিস উদ্বোধন করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তার আগেই বুধবার সকালে তারা অফিসে তালা ঝুলিয়ে পালিয়ে যান।
আইনগত ব্যবস্থা:
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ জানান, প্রতারণার ঘটনায় এক গ্রাহক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অভিযুক্তদের আটক ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ডিসেম্বর ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পাবনা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।