এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে উপজেলা প্রশাসন চত্বর থেকে র্যালীটি শুরু হয়। র্যালীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও ব্যান্ড পার্টি নিয়ে অংশগ্রহণ করেন। র্যালীটি সদরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণপুরের মোড়ে গিয়ে শেষ হয়। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
র্যালী শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শহীদুল ইসলাম বাবুল বলেন, "৪৭ বছরে বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোনো ষড়যন্ত্রের কাছে জাতীয়তাবাদী শক্তি মাথা নত করেনি এবং ভবিষ্যতেও করবে না।" তিনি আরও বলেন, "বর্তমান সরকার ঘোষিত আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত রয়েছে।"
বাবুল বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সাবেক সভাপতি গোলাম রব্বানী, সাবেক সভাপতি মোকলেকুর রহমান, যুগ্ম সদস্য আব্দুস সাত্তার মাস্টার, আব্দুর রাজ্জাক খান এবং মাসুদুর রহমান সহ বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অক্টোবর ১৫, ২০২৫
জুলাই ২৬, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ৫ আগস্ট, ২০২৬
পাবনা | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।