ফরিদপুরে ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের হাম শনাক্ত, চিকিৎসাধীন ৮৪

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫৯ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের হাম শনাক্ত, চিকিৎসাধীন ৮৪

ফরিদপুর জেলায় হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪০ জন হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এ সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি।

জেলা স্বাস্থ্য বিভাগের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট ৫ হাজার ৭৬৩ জন হাম রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৯২৩ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১ হাজার ৭০৮ জন শনাক্ত হন। জেলায় এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ২১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দুই হাসপাতাল মিলিয়ে নতুন ও পুরোনো মোট ৮৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন। 

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় ফরিদপুর জেলার ৩১ জন এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আসা ৯ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে হামের চিকিৎসা নিতে এসেছেন।

এদিকে উপজেলাভিত্তিক শনাক্তের হিসাবে দেখা গেছে—আলফাডাঙ্গায় সর্বোচ্চ ২৮ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এছাড়া বোয়ালমারীতে ২৫, সালথায় ২৩, চরভদ্রাসনে ১৭, সদরপুরে ১৪, ভাঙ্গায় ১২, মধুখালীতে ৬, ফরিদপুর সদরে ৫ এবং নগরকান্দায় ২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ সার্বিক নজরদারি বজায় রেখেছে এবং রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।