এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে জগদিয়া বালিয়া বিলে পোনা মাছের নমুনায়ন ও অবমুক্তকরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় 'বিল নার্সারি' কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এই পোনা মাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহীল আবরার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরিফ এবং সহকারী মৎস্য কর্মকর্তা দেব দুলাল সাহা। এছাড়াও সাংবাদিক গোলাম মোস্তফা, সেলিম সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বিল নার্সারি কার্যক্রমের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন বৃদ্ধি, মুক্ত জলাশয়ে মাছের প্রাপ্যতা বাড়ানো এবং স্থানীয় মৎস্যসম্পদ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ কার্যক্রমের ফলে জগদিয়া বালিয়া বিলসহ আশপাশের জলাশয়ে মাছের প্রাচুর্য বাড়বে, যা স্থানীয় মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের পাশাপাশি সাধারণ মানুষের আমিষ ও পুষ্টির চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
রাঙ্গামাটি | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।