এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামে বিদ্যুৎ স্টেশন নির্মাণের জন্য নিজস্ব ৩৮ শতাংশ জমি দান করে সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছেন ‘পারভেক্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান। তাঁর এই উদ্যোগের ফলে হাসামদিয়া, কোন্দারদিয়াসহ পুরো দাদপুর ইউনিয়নের দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট নিরসনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাসামদিয়া ও এর আশপাশের অঞ্চলে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সরবরাহ নিয়ে নানা জটিলতা ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ বিভাগের উদ্যোগে হাসামদিয়া গ্রামে একটি আধুনিক বিদ্যুৎ স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তবে স্টেশনটি নির্মাণের জন্য প্রয়োজনীয় জমির বড় একটি অংশ নিজের ব্যক্তিগত মালিকানা থেকে জনস্বার্থে দান করেন মো. আতাউর রহমান। সরকারি এই উন্নয়ন প্রকল্পে ব্যক্তিগত সম্পত্তি দান করায় স্থানীয়দের মাঝে তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা ও প্রশংসা তৈরি হয়েছে।
এলাকাবাসীর মতে, এই বিদ্যুৎ স্টেশনটি চালু হলে এলাকায় শুধু নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে না; বরং কৃষি, শিক্ষা, ক্ষুদ্র শিল্প ও ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক পরিবর্তনের হাওয়া লাগবে। বিশেষ করে পল্লী এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পেলে তরুণ উদ্যোক্তারা নতুন ব্যবসা ও কর্মসংস্থান তৈরিতে উৎসাহিত হবেন। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে এমন দৃষ্টান্তমূলক অবদান রাখায় ভবিষ্যতে আতাউর রহমানের যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা।
জমি দানের বিষয়ে মো. আতাউর রহমান বলেন, “এলাকাবাসীর কথা চিন্তা করে এবং সামগ্রিক উন্নয়নের স্বার্থে বিদ্যুৎ প্রকল্পের জন্য আমি ৩৮ শতাংশ জমি দান করেছি। এই জমিতে স্টেশনটি নির্মিত হলে ইনশাআল্লাহ এলাকার বিদ্যুৎ সমস্যার অনেকটাই স্থায়ী সমাধান হবে। নিজ এলাকার মানুষের জন্য কিছু করতে পারা অত্যন্ত আনন্দের ও তৃপ্তির। ভবিষ্যতেও সাধ্য অনুযায়ী এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে পাশে থাকতে চাই।”
এদিকে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ স্টেশনটির নির্মাণকাজ সম্পন্ন করে কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, স্টেশনটি পুরোপুরি চালু হলে পুরো দাদপুর ইউনিয়নের বিদ্যুৎ ব্যবস্থাপনায় এক নতুন গতি সঞ্চার হবে এবং ইউনিয়নের বিপুলসংখ্যক মানুষ এর সুফল ভোগ করবেন।
মার্চ ২০, ২০২৫
ফেব্রু ১৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।