এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুরে পণ্যবাহী একটি তিন চাকার নসিমনের সামনের ফর্ক ভেঙে সুজয় সাহা (৩৫) নামের এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজপাট কচাতলা নামক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজয় সাহা বিনোদপুর এলাকার দুধ কুমার সাহার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুজয় সাহা স্থানীয় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ডিলার পয়েন্টের পণ্য পরিবহনের কাজ করতেন। দুপুরে কোমল পানীয় ও বোতলজাত পানি বোঝাই করে নসিমন নিয়ে তিনি কলমধারী এলাকা থেকে রাজাপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রাজপাট কচাতলা এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটির সামনের ফর্ক ভেঙে নিয়ন্ত্রণ হারায়। এতে গাড়ি থেকে ছিটকে পড়ে সুজয় সাহা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে রাজাপুর বাজারে নেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তাৎক্ষণিকভাবে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুজয় সাহার এই অকাল মৃত্যুতে তার পরিবার ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. শামীম আহম্মেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।