এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার শালিখা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় শরিফুল ইসলাম ঝন্টু (৩১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানার হাজরাটি এলাকায় এসআই শুভংকর রায়ের নেতৃত্বে একটি অভিযানিক দল শতখালী ইউনিয়নের হরিশপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শরিফুল ইসলাম ঝন্টুর কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক শরিফুল ইসলাম ঝন্টু শালিখা উপজেলার হরিশপুর দক্ষিণপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।”
পুলিশ জানিয়েছে, শালিখা থানা এলাকায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।