এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ৭নং সিঙ্গারবিল ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী মাঠ। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মানিক মিয়ার সমর্থনে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় সিঙ্গারবিল বাজার থেকে বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি বের হয়। আয়োজকদের দাবি, এতে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ বাজারগুলোর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় মানিক মিয়ার কর্মী-সমর্থকদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। শোভাযাত্রাকে ঘিরে পুরো ইউনিয়নজুড়ে সাধারণ ভোটার ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
শোভাযাত্রা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মানিক মিয়া বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনের শক্তিতেই আজ আমার কর্মী-সমর্থকরা এই বিশাল শোভাযাত্রার আয়োজন করেছে। এজন্য আমি ইউনিয়নবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি অতীতেও সবসময় মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও তাদের সুখে-দুঃখে, বিপদে-আপদে পাশে থাকতে চাই। নির্বাচিত হই বা না হই, সাধারণ মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। ইনশাআল্লাহ, আমৃত্যু আমি জনগণের পাশে থেকে তাদের সেবা করে যাব।”
উল্লেখ্য, মোঃ মানিক মিয়া সিঙ্গারবিল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সাথে টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানেও একই পদে দায়িত্ব পালন করে আসছেন। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের এমন জমজমাট কর্মসূচিতে ৭নং সিঙ্গারবিল ইউনিয়নজুড়ে নির্বাচনী আমেজ এখন তুঙ্গে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।