এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিকেল ৩টায় বোয়ালমারী উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এই স্মরণসভার আয়োজন করা হয়। উপজেলা ও পৌর বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মনিরুজ্জামান মনির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু।
প্রধান অতিথির বক্তব্যে সামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, “শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁর রেখে যাওয়া স্বপ্ন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে সুসংহত করা সম্ভব।”
তিনি আরও বলেন, “বিএনপির নেতাকর্মীদের ওপর যেকোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে শহীদ জিয়ার যে অসমাপ্ত স্বপ্ন রয়েছে, তা ভবিষ্যতে বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।”
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল মিয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম কালা মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মফিজুল কাদের মিল্টন, উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুর রহমান লিপন, কামাল হোসেন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনিরুজ্জামান মনিরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মার্চ ২০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।