মধুখালীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী সচেতনতামূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

পার্থ রায়, মধুখালী প্রতিনিধি, ফরিদপুরঃ
৩ জুন, ২০২৬ ১০:৩৭ এএম
শেয়ার করুন:
মধুখালীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী সচেতনতামূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘মাদক মুক্ত মধুখালী গড়ি, সুস্থ সবল জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে মাদক ও বাল্যবিবাহ নিরোধে এক সচেতনতামূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ জুন ২০২৬) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় মাল্টিপারপাস হল রুমে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। তিনি তার বক্তব্যে সমাজ থেকে মাদক ও বাল্যবিবাহ নির্মূলে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় আলোচকবৃন্দ মাদক ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, একটি সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়তে মাদকের ছোবল ও বাল্যবিবাহের অভিশাপ থেকে সমাজকে মুক্ত রাখা অপরিহার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায়, উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদ সতেজ ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলিমুজ্জামান এবং বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ইকবাল হাসান এবং সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহার সঞ্চালনায় আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষভাগে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।