এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা সংস্থা ‘সার্ক’ প্রতিষ্ঠার অন্যতম রূপকার ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর দূরদর্শী নেতৃত্ব, কূটনৈতিক প্রজ্ঞা ও জনকল্যাণমুখী চিন্তা আজও জাতিকে পথ দেখায়। ফরিদপুরের আলফাডাঙ্গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একাধারে দূরদর্শী, সাহসী ও জনকল্যাণমুখী রাষ্ট্রনায়ক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে গিয়ে তিনি জীবন উৎসর্গ করেছেন, কিন্তু তাঁর আদর্শ আজও কোটি মানুষের প্রেরণার উৎস।”
তিনি আরও বলেন, “দক্ষিণ এশিয়ার সাতটি দেশকে নিয়ে সার্ক গঠনের উদ্যোগ ছিল জিয়াউর রহমানের এক যুগান্তকারী পদক্ষেপ। এছাড়া, মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে তাঁর কূটনৈতিক দক্ষতা ছিল অনন্য। সৌদি আরবের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের নিদর্শন হিসেবে তিনি সৌদি বাদশাকে যে নিমগাছ উপহার দিয়েছিলেন, তা আজও ‘জিয়ার নিমগাছ’ হিসেবে স্মৃতিচিহ্ন বহন করছে।”
জিয়াউর রহমানের অর্থনৈতিক অবদানের কথা তুলে ধরে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “দেশের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে তিনি অত্যন্ত আন্তরিক ছিলেন। সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তাঁর ভূমিকা আজও দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। আধুনিক কৃষি ব্যবস্থার প্রবর্তন, সেচ ব্যবস্থার সম্প্রসারণ এবং গার্মেন্টস শিল্পের বিকাশে তাঁর সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা বাংলাদেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছে।”
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. লিটন মোল্যার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নিয়ামত হোসেন পারভেজের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুজ্জামান খসরু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির এবং পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর।
এছাড়াও সভায় মো. আরব আলী, ফয়সাল, সৈয়দ লিটন, শাহরিয়ার, ডালিম বিশ্বাস, জামসেদ মোল্যা ও মো. ফয়সাল সরদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ, জাতি ও গণতন্ত্রের সমৃদ্ধি কামনা করা হয়।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ৩ জুন, ২০২৬
জাতীয় | ৩ জুন, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৩ জুন, ২০২৬
নড়াইল | ৩ জুন, ২০২৬
জাতীয় | ৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।