এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়ক শৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বুধবার (৮ এপ্রিল) উপজেলার আটরশি তেলের পাম্প ও সদরপুর ফিলিং স্টেশন এলাকায় থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া অভিযান পরিচালনা করেন। মূলত লাইসেন্সবিহীন ও অনিবন্ধিত যানবাহনের বিরুদ্ধে এই তৎপরতা চালানো হয়।
অভিযান চলাকালে বৈধ কাগজপত্র ছাড়া মোটরসাইকেল চালকদের জরিমানার আওতায় আনা হয়।
সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মোট ১৩টি মামলায় ১৩ জন চালককে ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা রোধে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে। আইন মেনে যানবাহন চালানোর জন্য তিনি সকলকে আহ্বান জানান এবং এ অভিযান অব্যাহত থাকবে।
জুলাই ১৮, ২০২৫
জুন ১৯, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
যুক্তরাষ্ট্র | ১৪ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।