এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০২ জুন) উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি (স্কাইপ) যুক্ত হয়ে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন। তিনি তাঁর বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদান এবং দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অনবদ্য ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না।
এছাড়াও সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য বাহাদুর সাজেদা আক্তার, খন্দকার মোহাম্মদ আলী, এনায়েত হোসেন খান মনু, আবুল মোল্লা, শামসুল হক খোকন, মন্নান আকন এবং আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার।
আগৈলঝাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল আলম শিপন, যুবদল নেতা বিল্লাল ফকির, মনির মোল্লা, মোল্লা পান্না বখতিয়ার, আকন মনির, এমদাদুল হক জুয়েল, ইসমাইল পাইক ও গোলাম মাকিদ মুনমুন। এছাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম মহিদুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক ও সদস্য সচিব রাতুল ইসলাম সাহেদসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা দেশ ও জাতির প্রয়োজনে শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৩ জুন, ২০২৬
ফরিদপুর | ৩ জুন, ২০২৬
ফরিদপুর | ৩ জুন, ২০২৬
ফরিদপুর | ৩ জুন, ২০২৬
বরিশাল | ৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।