এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামে মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক পিতা ও তার পুত্রকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় মাদকসেবীদের বিরুদ্ধে। আহতরা বর্তমানে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২ জুন) উপজেলার বারপাইকা গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীর মোল্লার বসতঘরের পেছনে একই এলাকার সেকেন্দার আলী মোল্লার ছেলে মো. তাজরুল মোল্লা (২৪) ও তার কয়েকজন সহযোগী মাদকসেবন করছিলেন। বিষয়টি দেখতে পেয়ে জাহাঙ্গীর মোল্লা তাদের মাদকসেবনে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
অভিযোগ অনুযায়ী, কথা-কাটাকাটির একপর্যায়ে তাজরুল মোল্লা ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর মোল্লার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে জাহাঙ্গীর মোল্লাকে আঘাত করে গুরুতর জখম করে। এ সময় বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ছেলে মো. জুলহাস মোল্লাকেও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আহত পিতা-পুত্রকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত জুলহাস মোল্লা বলেন, "আমাদের বাড়ির পেছনে তাজরুল মোল্লা ও তার সহযোগীরা মাদকসেবন করছিল। আমার বাবা তাদের সেখানে মাদক খেতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে বাবার ওপর হামলা চালায়। আমি বাবাকে বাঁচাতে গেলে তারা আমাকেও মারধর করে জখম করে।"
এ ঘটনায় জুলহাস মোল্লা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, "অভিযোগের ভিত্তিতে থানায় একটি জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকসেবন, বিক্রি কিংবা মাদক-সংশ্লিষ্ট যেকোনো অপরাধের সাথে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।"
এদিকে ঘটনার পর থেকে বারপাইকা এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা এলাকায় মাদক সংক্রান্ত অপরাধমূলক কর্মকাণ্ড রোধে প্রশাসনের আরও কঠোর ও নিয়মিত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
ফেব্রু ২০, ২০২৬
মার্চ ১৬, ২০২৬
মার্চ ১৪, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।