এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।
মণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা ও পরিস্থিতির খোঁজখবর নেন। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে তিনি স্থানীয় নারীদের মাঝে উপহার হিসেবে শাড়ি বিতরণ করেন এবং উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে নগদ অর্থসহায়তা প্রদান করেন। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও আর্থিক অনুদান অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।
জেলা পরিষদ প্রশাসক বলেন, বাংলাদেশ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। ধর্ম যার যার হলেও উৎসবের আনন্দ সবার। এই সম্প্রীতির বন্ধনকে অটুট রেখে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুর জামাল খসরু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্যা এবং উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এপ্রিল ২৫, ২০২৪
এপ্রিল ৫, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ২০ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২০ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২০ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।