এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অটোরিকশার ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে অটোচালকের কিল-ঘুষিতে কালাম শেখ (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার হাসাড়া স্কুল গেইট বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত কালাম শেখ হাসাড়া আনসার ক্লাব গ্রামের মৃত শুকুর শেখের ছেলে। অভিযুক্ত অটোচালক জামাল (৩০) পার্শ্ববর্তী দক্ষিণ লস্করপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে।
নিহতের স্বজনরা জানান, কালাম শেখ তার স্ত্রী ও কন্যাকে নিয়ে সিরাজদিখানের চালতীপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে হাসাড়া স্কুল গেইট এলাকায় নেমে বাড়ির উদ্দেশ্যে অন্য একটি অটোরিকশায় ওঠেন। এ সময় অটোরিকশা চালক জামাল ভাড়ার বিষয়ে ২০ টাকার পরিবর্তে ৫০ টাকা দাবি করলে কালাম শেখের সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে চালক জামাল কালাম শেখের বুকে উপর্যুপরি কিল-ঘুষি মারলে তিনি ঘটনাস্থলেই রাস্তায় লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই অভিযুক্ত চালক দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় অচেতন অবস্থায় কালাম শেখকে উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া জানান, অভিযুক্ত অটোচালক জামালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।