এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যখন রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা চলছে, ঠিক তখনই দেশে চলমান অস্থিরতা ও নাশকতার পেছনে আওয়ামী লীগ নেতাদের অর্থায়নের মতো বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু। তার দাবি, দেশকে অস্থিতিশীল করতে বিরোধী শিবিরে থাকা আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ফান্ডিং করছে।
শুক্রবার (২৯ আগস্ট) জুমার নামাজের পর মুন্সীগঞ্জের জামিয়া আশরাফুল মাদারিস মাদরাসা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই গুরুতর অভিযোগ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
একইসাথে তিনি জামায়াতে ইসলামীর সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়েও কঠোর সমালোচনা করেন। সপু বলেন, "ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকার আসার পর থেকেই জামায়াতে ইসলামী নানা অজুহাতে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। কখনো তারা বলছে নির্বাচনে যাবে না, কখনো প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির কথা বলছে, আবার এখন শর্তসাপেক্ষে অংশ নেওয়ার কথা বলছে। তাদের আসল উদ্দেশ্য কী? এগুলো শুধু বিএনপি ও নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টির কৌশল।"
নাশকতার প্রসঙ্গে তিনি সরাসরি অভিযোগ করে বলেন, "আওয়ামী লীগ নেতাদের অর্থায়নেই দেশে নাশকতা ও অস্থিরতা সৃষ্টির বিভিন্ন কর্মকাণ্ড চালানো হচ্ছে।"
এ সময় পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢালকানগরের পীর সাহেব মুফতী জাফর আহমাদ, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল এবং জসিম মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
সেপ্টেম্বর ২৯, ২০২৫
মার্চ ১৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
সারাদেশ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৬ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।