এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় সাংবাদিক সংস্থার নোয়াখালী জেলা কমিটির পরিচয় পর্ব ও মতবিনিময় সভা বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে জেলা শহর মাইজদীর নোয়াখালী প্রেসক্লাব সংলগ্ন দারুচিনি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নবগঠিত জেলা কমিটির সভাপতি, দৈনিক জনতার অধিকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক এডভোকেট মোহাম্মদ ফারুক। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শেহাব উদ্দিন আহমেদ টিপু, সহ-সভাপতি রিপন মজুমদার (দৈনিক বঙ্গজননী জেলা প্রতিনিধি ও চ্যানেল নোয়াখালী ৭১ এর সম্পাদক ও প্রকাশক) এবং সাধারণ সম্পাদক রুমানা ইসলাম (দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি)। এছাড়া মো. রেজাউল করিম রাজু (দৈনিক দেশেরপত্র সেনবাগ প্রতিনিধি)সহ নবগঠিত জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার মানোন্নয়ন, তথ্যপ্রবাহ সহজীকরণ এবং পেশাগত সমস্যাগুলো সমাধানে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে মত প্রকাশ করেন।
নবগঠিত কমিটির নেতারা বলেন, এ আয়োজন সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
সভায় সভাপতি এডভোকেট মোহাম্মদ ফারুক ঘোষণা দেন, নোয়াখালী জেলার সাংবাদিকরা তাঁর নিজস্ব অফিস ব্যবহার করতে পারবেন। তিনি সংগঠনের জন্য বড় অঙ্কের আর্থিক অনুদান দেওয়ারও প্রতিশ্রুতি দেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ২ জুন, ২০২৬
নোয়াখালী | ২ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ জুন, ২০২৬
নওগাঁ | ২ জুন, ২০২৬
কুমিল্লা | ২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।