এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী সদর উপজেলায় জুয়ার আসরকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ মেটাতে গিয়ে মো. কামাল উদ্দিন (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লচি সর্দার বাড়িতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
নিহত কামাল উদ্দিন একই এলাকার মৃত মো. সোলেমানের ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের ছেলে তারেক ও ভাতিজা ফরহাদ স্থানীয় রনি ও শামুর সঙ্গে চলাফেরা করতেন। ঈদুল আজহার ছুটিতে তারা লচি সর্দার বাড়ির পেছনে একটি জুয়ার আসর বসান। বিষয়টি জানাজানি হলে পাশের বাড়ির লোকজনের সঙ্গে ফরহাদের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে শনিবার রাত সোয়া ৯টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে পুনরায় ঝগড়া শুরু হয়।
নিহতের পরিবারের অভিযোগ, ঝগড়া থামানোর জন্য কামাল উদ্দিন এগিয়ে গেলে মিনু আলী হাজী বাড়ির ইমাম উদ্দিনের নেতৃত্বে কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই ও সাবেক ইউপি সদস্য মো. তোফায়েল বলেন, “ইমাম উদ্দিনের নেতৃত্বে কয়েকজন আমাদের বাড়িতে এসে হামলা চালায়। আমার ভাই কামাল তাদের বাধা দিতে গেলে তার ওপর হামলা করা হয়। তবে ঠিক কী কারণে তারা এমন হামলা করেছে, তা আমি নিশ্চিত নই।”
ঘটনার বিষয়ে সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম চন্দ্র ভট্রাচার্য জানান, জুয়া খেলাকে কেন্দ্র করে নিহতের ভাতিজা ফরহাদকে মারধর করা হয়েছিল। এরপর চাচা কামাল ঝগড়া থামাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্বজনদের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত ও তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
জুলাই ১৬, ২০২৫
জানু ১৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।