এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, ইরান যুদ্ধে জড়ানো যুক্তরাষ্ট্রের উচিত হয়নি। সম্প্রতি ফক্স নিউজে ইরান পরিস্থিতি এবং এ বিষয়ে নিজের পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলার সময় তিনি এমন অভিমত ব্যক্ত করেন।
সাবেক ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, “বাগদাদ বা ইরানে মার্কিন বাহিনীর যাওয়া উচিত হয়নি। ইরাকের পরিস্থিতি দেখলেই তা বোঝা যায়। আমরা সেখানে যা করেছি, তা অত্যন্ত বোকামিপূর্ণ ছিল। প্রথম থেকেই আমাদের সেখানে যাওয়া উচিত ছিল না।”
ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা যদি ৯ মাস আগে বি-২ বোমারু বিমান দিয়ে হামলা না চালাতাম, তবে আজ ইরানের পারমাণবিক অস্ত্র থাকতো। পরিস্থিতি তখন সম্পূর্ণ ভিন্ন হতো। হয়তো তখন ইসরায়েল বা পুরো মধ্যপ্রাচ্যের অস্তিত্বই হুমকির মুখে পড়তো।”
ইরানের সামরিক বাহিনীর বিষয়ে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবেই তাদের সামরিক বাহিনীকে সরাসরি লক্ষ্যবস্তু করা থেকে বিরত রেখেছে। তিনি বলেন, “আমরা তাদের সামরিক বাহিনীকে একা ছেড়ে দিয়েছি, কারণ আমাদের ধারণা তাদের ভেতরে কিছুটা মধ্যপন্থী অংশ রয়েছে। তবে সেখানে এমন অনেকে আছেন যারা মধ্যপন্থী নন, আমরা তাদের সরিয়ে দিয়েছি।”
ট্রাম্পের মতে, যুদ্ধে অনেক সময় এমন ভুল হয় যেখানে সবকিছু নিশ্চিহ্ন করে দেওয়া হয়, যার ফলে একটি দেশকে ৪০ বছরেও পুনর্গঠন করা সম্ভব হয় না। সে কারণেই তারা ইরানের নেতৃত্বের বিভিন্ন অংশকে সরানোর পাশাপাশি সামরিক বাহিনীকে কিছুটা ছাড় দেওয়ার কৌশল অবলম্বন করেছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।