এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের প্রতি আনুগত্যহীনতা এবং দায়িত্বশীল নেতাদের সম্পর্কে অশোভন আচরণের অভিযোগে খুলনার পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর নেতা শেখ মহিবুল্লাহকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের জামায়াতের সদস্য (রুকন) ছিলেন।
গত বুধবার (২৭ মে) খুলনা জেলা জামায়াতের আমির এমরান হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে তার সদস্যপদ (রুকনিয়াত) সাময়িকভাবে বাতিল এবং সংগঠনের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, সংগঠনের নিয়ম অমান্য করা এবং দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানোর কারণে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ মহিবুল্লাহ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাড়ুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছিলেন। তবে সম্প্রতি জামায়াতে ইসলামী ওই ইউনিয়নে সহকারী অধ্যাপক মো. আব্দুল মোমিন সানাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করে।
দলের এই সিদ্ধান্ত মেনে না নিয়ে মহিবুল্লাহ গত ২৯ মে (ঈদুল আজহার পরদিন) মোটরসাইকেল শোডাউনের ঘোষণা দেন এবং তা বাস্তবায়ন করেন। এর আগে গত ১১ মে তিনি দল থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন বলে জানিয়েছেন মহিবুল্লাহ। তিনি বহিষ্কারের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দলের সিদ্ধান্ত যা-ই হোক, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই চেয়ারম্যান পদে নির্বাচন করবেন।
এ বিষয়ে পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির সাঈদুর রহমান বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে শেখ মহিবুল্লাহকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।