এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জে বাজার থেকে বাড়ি ফেরার পথে জোবায়ের হোসেন রাকিব (২৩) নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের পাকমুন্সিরহাট বাজার এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।
নিহত রাকিব একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খানপুর গ্রামের সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে। তিনি ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন শপিংমলে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে রাকিবের এক চাচাতো ভাইয়ের ছেলের সঙ্গে স্থানীয় এক দোকানদারের তুচ্ছ ঘটনা নিয়ে বাগবিতণ্ডা হয়। বিষয়টি নিষ্পত্তির জন্য শনিবার রাতে পাকমুন্সিরহাট বাজারে উভয় পক্ষের লোকজন জড়ো হয়েছিলেন। সেখানে উপস্থিত স্থানীয়রা রাকিবকে ঘটনাস্থল থেকে চলে যেতে বলেন। এরপর রাকিব তার ছোট ভাই রিমনকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে পাকমুন্সিরহাট বাজারের কাছে অন্ধকারাচ্ছন্ন একটি স্থানে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে অতর্কিত হামলা চালায়। এ সময় ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারীরা রিমনকেও পিটিয়ে আহত করে।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা লোহার রড দিয়ে রাকিবের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে তাকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে হামলাকারীদের নাম-পরিচয় জানা যায়নি। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
মার্চ ১২, ২০২৫
সেপ্টেম্বর ৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।