এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের এক অনবদ্য চরিত্র এবং তাকে বারবার খাটো করার চেষ্টা করা হলেও ইতিহাসের সত্য ঢাকা যায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাধীনতা অর্জনে জিয়াউর রহমানের অসামান্য অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের ইতিহাসের এই মহানায়ককে নানাভাবে খাটো করার অপপ্রয়াস চালানো হয়েছে। কিন্তু তার ঐতিহাসিক ভূমিকা ও অবদান অনস্বীকার্য। তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনবদ্য চরিত্র হিসেবে চিরকাল বেঁচে থাকবেন।’
বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও লক্ষ্য সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার। দেশের সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো—সব শ্রেণি-পেশার মানুষের মতামতের ভিত্তিতে এবং সবার পারস্পরিক সহাবস্থানের মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, যেখানে সাধারণ মানুষ ভালো থাকবে।’
অনুষ্ঠানে বিএনপির শীর্ষস্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন এবং মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। সভায় স্বাধীনতা ও দেশের উন্নয়নে বিএনপি সরকারের ভিশন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতির বিষয়গুলোও আলোচনা করা হয়।
মে ১৮, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৩ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।