এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পরিদর্শন শেষে তিনি জানিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনমনে স্বস্তি ফেরাতে চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের তালিকা তৈরি করা হচ্ছে। খুব শিগগিরই তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজ দুপুরে ডিএমপি সদর দপ্তরে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি সদর দপ্তরের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘জনমনে স্বস্তি আনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য। চাঁদাবাজদের পাশাপাশি সন্ত্রাসীদেরও তালিকা করা হচ্ছে, দ্রুতই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অতীতের পুলিশ বাহিনীকে ঢেলে সাজিয়ে সম্পূর্ণ জনবান্ধব করার ওপর জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘এখন থেকে ব্যক্তিকেন্দ্রিক কোনো তাঁবেদারি চলবে না। বিগত ফ্যাসিবাদের কারণে প্রতিষ্ঠান হিসেবে পুলিশের গায়ে যে কালিমা লেগেছিল, তা দূর করতে হবে। পুলিশ আর কোনো ব্যক্তির দ্বারা নয়, পরিচালিত হবে কেবল আইনের দ্বারা।’
তিনি আরও জানান, পুলিশের কেবল পোশাক পরিবর্তন নয়, বরং তাদের মানসিকতা পরিবর্তনের দিকেই বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
রাজধানীর তীব্র যানজট নিরসন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, যানজট কমাতে পর্যায়ক্রমে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এর প্রাথমিক অংশ হিসেবে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে খুব দ্রুতই কাজ শুরু করবে সরকার।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ২ জুন, ২০২৬
নোয়াখালী | ২ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ জুন, ২০২৬
নওগাঁ | ২ জুন, ২০২৬
কুমিল্লা | ২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।