এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পুঁজিটা ছিল মাত্র ১০৩ রানের। টি-টোয়েন্টি ক্রিকেটের বিচারে এমন লক্ষ্য যেকোনো দলের জন্যই সহজ হওয়ার কথা। তবে সেই ছোট পুঁজি নিয়েই দুর্দান্ত লড়াই উপহার দিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বোলারদের নিয়ন্ত্রিত ও আঁটসাঁট বোলিংয়ে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে টাইগ্রেসরা।
১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে আরব আমিরাত। দলীয় ৩৮ রানেই ৫ উইকেট হারিয়ে কার্যত ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। এরপর আর কোনো ব্যাটারই ঘুরে দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারের আগেই মাত্র ৬৯ রানে গুটিয়ে যায় আমিরাতের ইনিংস। দলের পক্ষে হেনা সর্বোচ্চ ১৮ এবং তীর্থ সতীশ ১১ রান করেন। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
বল হাতে বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল ছিলেন লেগস্পিনার রাবেয়া খাতুন। মাত্র ১৪ রান খরচায় ৩টি উইকেট শিকার করেন তিনি। এছাড়া দুর্দান্ত বোলিংয়ে মারুফা আক্তার ও নাহিদা আক্তার নেন ২টি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন শারমিন আক্তার। ৩১ বলে ৩টি চারে ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন তিনি। এছাড়া অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে আসে ২৩ রান। শেষ দিকে জুয়াইরা ফেরদৌস ও নাহিদা আক্তার উভয়েই সমান ১৬ রান করে অবদান রাখলে বাংলাদেশ দল ১০৩ রানের পুঁজি পায়। আরব আমিরাতের হয়ে ১১ রানে ৩ উইকেট নেন সুরক্ষা কোতে এবং দুটি উইকেট পান ইন্ধুজা নন্দকুমার।
এই জয়ে টুর্নামেন্টের শেষ চার নিশ্চিত করল বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম সেমিফাইনালে আগামী ১০ সেপ্টেম্বর শক্তিশালী ভারতের মুখোমুখি হবে টাইগ্রেসরা। পরদিন (১১ সেপ্টেম্বর) দ্বিতীয় সেমিফাইনালে লড়বে পাকিস্তান ও শ্রীলঙ্কা।
আগস্ট ১৫, ২০২৬
নভেম্বর ১৬, ২০২৪
আগস্ট ১৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাজনীতি | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।