এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অটোভ্যানের ধাক্কায় ইয়ামিন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ইয়ামিন ওই গ্রামের হাসমত শেখের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে ইলিশকোল গ্রামে আকমল হোসেনের বাড়ির সামনের পাকা রাস্তা পার হচ্ছিল শিশু ইয়ামিন। এ সময় একটি অজ্ঞাতনামা অটোভ্যান তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
অকাল এই মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় এলাকায় আইন-শৃঙ্খলার কোনো অবনতি বা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৫ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৫ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।