এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্বঘোষিত জশনে জুলুসের র্যালিসহ সব ধরনের কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দৌলতবাড়ি দরবার শরিফের হলরুমে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজয়নগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান উপদেষ্টা ও দৌলতবাড়ি দরবার শরিফের পীর সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে স্থানীয় সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিশেষ অনুরোধে আহলে সুন্নাত ওয়াল জামাত এ সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে পূর্বঘোষিত আলোচনা সভা ও জশনে জুলুশের র্যালিসহ সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হলো।
সংবাদ সম্মেলনে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিগত ২০২৫ সালেও ঈদে মিলাদুন্নবী (সা.)-এর র্যালি ও আলোচনা সভাকে কেন্দ্র করে 'তৌহিদী জনতা'র বাধার মুখে এলাকায় উত্তেজনা ও বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। চলতি বছরও কর্মসূচি ঘিরে এলাকায় পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিলে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শান্তি বজায় রাখতে নেতৃবৃন্দ এ স্থগিতাদেশের সিদ্ধান্ত গ্রহণ করেন।
অক্টোবর ২২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।