এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং পরিচালনার তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে নাজিরপুর প্রেসক্লাব।
সোমবার (২৪ আগস্ট) বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটের দিকে পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড় এলাকার শহীদ ওমর ফারুক কিন্ডারগার্টেনের পেছনের একটি কক্ষে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাংবাদিকদের সূত্রে জানা গেছে, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরাফাত ওই কক্ষে অষ্টম শ্রেণির প্রায় ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থীকে নিয়ে গোপনে কোচিং পরিচালনা করছিলেন। সরকারি নীতিমালা অনুযায়ী সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের প্রাইভেট বা কোচিং করানো সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া জেলা প্রশাসনের নির্দেশনায় বর্তমানে জেলায় সব ধরনের কোচিং কার্যক্রম বন্ধ রয়েছে।
প্রশাসনের নির্দেশনা অমান্য করে কোচিং করানোর খবর পেয়ে সাংবাদিকরা সেখানে তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে যান। এ সময় শিক্ষক ও তার লোকজন সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেয় এবং একপর্যায়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় স্টার নিউজ ও দৈনিক নয়া দিগন্তের পিরোজপুর জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম মাসুদ, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি শাফিউল মিল্লাত এবং চ্যানেল এস-এর প্রতিনিধি জিয়াউল হক আহত হন।
এ ঘটনার তীব্র প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং বাংলা পোস্ট-এর জেলা প্রতিনিধি এস. এম. সিপার বলেন, “পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা ও বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, অনাকাঙ্ক্ষিত ও মুক্ত গণমাধ্যমের পরিপন্থী। সাংবাদিকদের নির্বিঘ্নে ও নিরাপদে সংবাদ সংগ্রহের পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”
তিনি অনতিবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।
সেপ্টেম্বর ৬, ২০২৬
এপ্রিল ৩০, ২০২৫
অক্টোবর ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।