এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলায় ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার (২৪ আগস্ট) বৈকাল সাড়ে ৫ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজুর ব্যক্তিগত উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে উপজেলায় সর্বমোট ১০২ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে কৃতি শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. রেজাউল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। তোমাদের এই কৃতিত্ব শুধুমাত্র তোমাদের নিজের বা পরিবারের নয়, পুরো আত্রাই এবং নওগাঁবাসীর জন্য গর্বের। আজ তোমরা যে সাফল্যের সিঁড়ি অতিক্রম করেছ, সামনে আরো বড় চ্যালেঞ্জ তোমাদের জন্য অপেক্ষা করছে। দেশের উন্নয়নে দেশ গড়তে তোমাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
এ সময় বক্তব্য রাখেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, মো. নিয়মত আলী বাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম প্রমুখ।
আত্রাই উপজেলার শিক্ষা ব্যবস্থা ও কৃতি শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে এমপি মো. রেজাউল ইসলাম এমন উদ্যোগ গ্রহণ করায় বিষয়টি স্থানীয় পর্যায়ে বেশ প্রশংসিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীরাও এমপির কাছ থেকে সংবর্ধনা ও দিকনির্দেশনামূলক বক্তব্য পেয়ে অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত।
জানু ৩, ২০২৬
সেপ্টেম্বর ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।