এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় আনন্দ প্রকাশ করে মিষ্টি ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে রোয়াংছড়ি বাজারস্থ মাল্টিপারপাস মিলনায়তনে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ এবং তারেক রহমানের ঘোষিত বিশেষ কর্মসূচির অংশ হিসেবে এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রোয়াংছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক লুপ্রুমং মারমা বলেন, “আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। তিন পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতিতে নবনিযুক্ত মন্ত্রী জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করে যাবেন।”
পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা মাটিতে লাগানো নয়; বরং এটি আগামী প্রজন্মের জন্য বিশুদ্ধ অক্সিজেন, ছায়া, সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা। আসুন আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই, তার নিয়মিত পরিচর্যা করি এবং অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করি। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও পরিবেশবান্ধব সমাজ গড়ে উঠবে।”
উক্ত চারা বিতরণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি প্রুহ্লাচিং মারমা, মহিলা দলের সদস্য শৈয়ই মারমা, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মংক্যওয়াই মারমা এবং সদস্য হাইনু মং মারমাসহ যুবদল ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
জুন ৮, ২০২৫
মে ১১, ২০২৫
নভেম্বর ২৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।