এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরে মানবাধিকার রক্ষাকারীদের নেটওয়ার্ক শক্তিশালীকরণ বিষয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে পুরাতন ডিসি অফিসের মহিলা পরিষদ জেলা কার্যালয়ে পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। পিডিএফের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম পান্নুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, প্রজেক্ট কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সোফিয়া হাসিনা, কাজী এনামুল হক, জেলা লিগ্যাল এইড অফিসের প্রতিনিধি সোহেল রানা, নারী নেত্রী মিনারা মাহাবুব, মনিটরিং কর্মকর্তা সাহিদ মাহাফুজ, ফাহিমা আক্তারসহ বিভিন্ন মানবাধিকারকর্মী ও সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, মানবাধিকার রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধ এবং ভুক্তভোগীদের আইনি ও সামাজিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ও সামাজিক পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় মানবাধিকার রক্ষাকারীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করা, ভুক্তভোগীদের সহায়তায় কার্যকর উদ্যোগ গ্রহণ এবং মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।