এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার পূর্ব সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা চারজন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দুর্ঘটনার ‘হটস্পট’ পূর্ব সদরদী
স্থানীয়দের অভিযোগ, ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী এলাকাটি দিন দিন মারাত্মক দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠছে। চালকদের বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে এখানে প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েক মাসে এই সড়ক ও আশপাশের এলাকায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। একের পর এক প্রাণহানি ও দুর্ঘটনার কারণে স্থানীয়দের মধ্যে গভীর আতঙ্ক বিরাজ করছে।
মহাসড়কে এই মৃত্যুফাঁদ রোধে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ বাঁক ও স্থানগুলো চিহ্নিতকরণ এবং ট্রাফিক নজরদারি জোরদার করাসহ অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।