এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। মুক্তির আগেই ট্রেইলার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে ভক্তদের মাঝে তৈরি হয়েছে তুমুল উন্মাদনা। তবে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির আগমুহূর্তে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হলো ভারতের হায়দরাবাদ। সিনেমার প্রচারণামূলক অনুষ্ঠানে গিয়ে দর্শক-ভক্তদের ভিড়ে আহত হয়েছেন দুই শিক্ষার্থী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত ২২ আগস্ট হায়দরাবাদে আয়োজিত এই প্রচারণা অনুষ্ঠানে প্রিয় তারকাকে একনজর দেখতে উপচে পড়া ভিড় জমান ভক্ত-অনুরাগীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মঞ্চে উঠে দর্শকদের উদ্দেশে কথা বলার সময় দূর থেকে ভক্তরা যেন তাকে স্পষ্টভাবে দেখতে পান, সেজন্য একটি খুঁটির ওপর উঠে দাঁড়ান যশ। কিন্তু দুর্ভাগ্যবশত কিছুক্ষণের মধ্যেই সেই খুঁটিটি ভারসাম্য হারিয়ে ভিড়ের মধ্যে থাকা দুজন তরুণের ওপর ভেঙে পড়ে।
এতে নিচে থাকা ওই দুই শিক্ষার্থী আহত হন। দুর্ঘটনার পরপরই উপস্থিত লোকজন দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। তবে আহত শিক্ষার্থীদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
উক্ত প্রচারণা অনুষ্ঠানে যশের সঙ্গে আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী কিয়ারা আদভানি, হুমা কুরেশী ও রুক্মিণী বসন্ত। তবে অনুষ্ঠানে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা নিয়ে অভিনেতা যশ বা সিনেমা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জানু ৬, ২০২৬
জুলাই ৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।