এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় পারিবারিক কলহের জেরে পপি বেগম (৩০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নগরকান্দা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে।
নিহত পপি বেগম উপজেলার শ্রীরামপট্টি গ্রামের শহিদুল সিকদারের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে পৌরসভার ওই বাসায় ভাড়া থাকতেন। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ঘটনার সময় সন্তানরা স্কুলে ছিল বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। বুধবার সকালে স্বামীর ওপর অভিমান করে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন পপি বেগম। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় তল্লাশি চালিয়ে একটি চিরকুট উদ্ধার করা হয়, তবে তদন্তের স্বার্থে চিরকুটে কী লেখা ছিল তা এখনই প্রকাশ করেনি পুলিশ।
বাসার মালিক গোলাম মোস্তফা মিয়া জানান, তিনি ঘটনার সময় ফরিদপুর শহরে অবস্থান করছিলেন। নিহিতের পরিবার গত তিন মাস ধরে তার বাসাটি ভাড়া নিয়ে বসবাস করছিল।
খবর পেয়ে নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তিনি সংবাদমাধ্যমকে জানান, “খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
মার্চ ২৫, ২০২৬
সেপ্টেম্বর ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।