এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁয় জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে নওগাঁ সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইয়ামাহা ভার্সন-৩ (১৫০ সিসি) মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— নওগাঁ শহরের খাস নওগাঁ সুইপার পট্টি এলাকার আকাশ চৌধুরীর ছেলে রাজ কুমার চৌধুরী (২৩) এবং চকদেব নুনিয়া পট্টি এলাকার মৃত রতন চৌধুরীর ছেলে সুজন চৌধুরী ওরফে সুইট (২৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামানের তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস দল হাসপাতাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৫০০ পিস ইয়াবাসহ রাজ কুমার ও সুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নওগাঁর বিভিন্ন এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট মামলার মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। জেলাজুড়ে পুলিশের এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।