এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর জেলা পুলিশের সহায়তায় ২০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও বিকাশের প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বুধবার (০১এপ্রিল) সকালে এসব উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা প্রকৃত মালিকদের নিকট ফিরিয়ে দেওয়া হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়,পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায় জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।জেলার বিভিন্ন থানায় দায়েরকৃত হারানো মোবাইল ফোন ও বিকাশ সংক্রান্ত সাধারণ ডায়েরি পর্যালোচনা করে দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়।
উদ্দারকৃত এসব মোবাইল ফোনের মধ্যে পিরোজপুর সদর থানা থেকে ৪টি, জিয়ানগর থানা থেকে ০১টি, নাজিরপুর থানা থেকে ০৫টি, মঠবাড়িয়া থানা থেকে ০৫টি, ভান্ডারিয়া থানা থেকে ০১টি কাউখালী থানা থেকে ০১টি ও নেছারাবাদ থানা থেকে ০৩টি সহ মোট ২০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়া পিরোজপুর সদর থানায় দায়েরকৃত বিকাশের প্রতারনা সংক্রান্ত জিডির ভিত্তিতে (১৫০০০+৫০০০) মোট ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগীরা এসব হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও টাকা ফিরে পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, হারানো মোবাইল ফোন ও বিকাশে প্রতারণা সংক্রান্ত সাধারণ ডায়েরি পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধারপূর্বক ভুক্তভোগীদের হাতে ফিরিয়ে দেয়া হয়েছে। আমাদের এ ধরনের উদ্ধার কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে জেলা পুলিশ যে কোন প্রয়োজনে জনগণের পাশে থাকবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাগুরা | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।