এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের জিয়ানগরে বিএনপির সমর্থিত এক ব্যবসায়ীর হেফাজত থেকে ৫৮ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছে ঝালকাঠি সদর থানা পুলিশ।
রবিবার (০৫ এপ্রিল) রাতে জিয়ানগর সদর ইউনিয়নের সেউতিবাড়ীয়া এলাকা থেকে মেসার্স পলাশ এন্টার প্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের হেফাজত থেকে এ বিটুমিন উদ্ধার করা হয়।
জানা যায়, ঝালকাঠি জেলা সদরের শ্যাডো কনষ্ট্রাকশনের মালিক মেজবা উদ্দিন মিন্টু গত ২৭ ফেব্রুয়ারী চট্টগ্রামের রফিক এন্টারপ্রাইজ থেকে রাস্তার কাজের জন্য ২৫ ব্যারেল বিটুমিন ক্রয় করেন। ০২ মার্চ ঝালকাঠি থেকে উক্ত বিটুমিন চুরি হয়ে যায়। পরবর্তীতে ঠিকাদার মেজবা উদ্দিন বাদী হয়ে ০৫ মার্চ ঝালকাঠি সদর থানায় একটি চুরি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম সিসিটিভির ফুটেজ থেকে চোরাইমাল পরিবহনের ট্রাক সনাক্ত করে ট্রাক চালককে আটক করে। পরে ট্রাক চালকের দেওয়া তথ্যমতে শনিবার রাতে এ চোরাই বিটুমিন উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম জানান,সিসিটিভির ফুটেজ থেকে ০১জনকে সনাক্ত করে তার দেওয়া তথ্যমতে জিয়ানগর সদর ইউনিয়নের সেউতিবাড়ীয়া গ্রাম থেকে এ বিটুমিন উদ্ধার করা হয়। তিনি আরও জানান, তাৎক্ষণিক ভাবে উদ্ধার হওয়া ৫৮ ব্যারেল বিটুমিনের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি অভিযুক্ত শাকিল মাহমুদ পলাশ।
অভিযুক্ত মেসার্স পলাশ এন্টারপ্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ বলেন,উদ্ধার করা ৫৮ ব্যারেল বিটুমিনের মধ্যে ৪০ ব্যারেল বিটুমিনের কাগজপত্র তার কাছে রয়েছে যা তিনি দেখাতে পারবেন,তবে বাকি ১৮ ব্যারেল বিটুমিন তার বিটুমিনের সাথে কে বা কারা রেখেছে তা তিনি জানেন না।তিনি আরো জানান,তিনি ও তার পরিবার সফল ব্যবসায়ী হওয়ায় তার প্রতিপক্ষ ও কুচক্রী মহল দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে রাজনৈতিক ও ব্যবসায়ীকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এমন কাজটি করেছে বলে তিনি দাবি করেছেন। তিনি চোরাই মাল ক্রয়ের সাথে জড়িত নন বলে তিনি সঠিক তদন্ত দাবি করেছেন।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ শামীম হাওলাদার জানান,বিটুমিন চুরির ঘটনায় ঝালকাঠি সদর থানায় একটি মামলা রয়েছে। জিয়ানগর থানা পুলিশের সহয়তায় ঝালকাঠি থানা থেকে পুলিশ এসে জিয়া নগরের সেউতিবাড়ীয়া গ্রাম থেকে ৫৮ ব্যারেল বিটুমিন উদ্ধার করে নিয়ে গেছে। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ভারত | ৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৫ জুলাই, ২০২৬
জাতীয় | ৫ জুলাই, ২০২৬
জাতীয় | ৫ জুলাই, ২০২৬
বিনোদন | ৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।