এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন পুলিশ ক্যাম্পের যাত্রা শুরু হয়েছে।
রোববার সকালে পুলিশ ক্যাম্পটির উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন এবং ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।
উদ্বোধন শেষে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন তারা।
এ সময় এলাকাবাসী জামগড়া এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয় তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবি জানান।
এ বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, জামগড়া এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের ফলে এলাকায় পুলিশের উপস্থিতি বাড়বে এবং এর মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্থানীয়রা মনে করছেন, পুলিশ ক্যাম্প চালু হওয়ায় এলাকায় নিরাপত্তা জোরদার হবে এবং অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ৫ অক্টোবর, ২০২৬
বিনোদন | ৫ অক্টোবর, ২০২৬
শিক্ষা | ৫ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ৫ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।