এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর শহরের কোতয়ালী থানাধীন পশ্চিম খাবাসপুর এলাকায় রাস্তার ঢালাই কাজকে কেন্দ্র করে এক নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ নাজমিন আক্তার (৫২) বাদী হয়ে কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার পশ্চিম খাবাসপুর এলাকার সাবেক শাহ ফরিদ হাসপাতালের সামনে নিজ বাসার সামনের রাস্তায় ঢালাই কাজ করাচ্ছিলেন নাজমিন আক্তার। এ সময় একই এলাকার রুবেল শেখ (৩৫) ও স্বপন মামুদসহ (৪২) ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে কাজে বাধা প্রদান করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র ও বাঁশের লাঠি দিয়ে নাজমিন আক্তারকে এলোপাতাড়ি মারধর শুরু করে।
হামলায় নাজমিন আক্তার গুরুতর আহত হন। এ সময় তাকে রক্ষা করতে তার ভাগ্নে রহিম এগিয়ে এলে তাকেও পিটিয়ে জখম করা হয়। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা ভুক্তভোগী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, বিষয়টি নিয়ে কোনো প্রকার আইনি পদক্ষেপ নিলে সপরিবারে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সাক্ষী হিসেবে রয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী নাজমিন আক্তার বলেন, "আমি আমার বাড়ির সামনের জনস্বার্থেই রাস্তার সংস্কার কাজ করছিলাম। কিন্তু বিনা উস্কানিতে তারা আমার ওপর হামলা চালিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।"
এ বিষয়ে কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ২০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ২০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।