এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সদর উপজেলায় চার মাদক সেবীকে গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন,সদর উপজেলার টুমচর এলাকার ফজক হক পন্ডিত বাড়ির মৃত নূর ইসলামের ছেলে মোহাম্মদ জাকির (৪০), ইজ্জতপুর গ্রামের চেয়ারম্যান বাড়ির মো.কামালের ছেলে মোহাম্মদ ফরহাদ (২০), মহব্বতপুর গ্রামের আব্দুল মালেরকের বাড়ির মো.বাবুলের ছেলে মোহাম্মদ শরীফ (২২) ও বাংলাবাজারের রেজাউল করিমের বাড়ির রেজাউল হকের ছেলে মো. ওমর ফারুক (৩০)।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে ওই চারজন মাদক সেবীকে ১ কেজি লুজ গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের দোষী সাব্যস্ত করে দণ্ডবিধি অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. কাউসারী আক্তার, আনিছুর রহমান এবং মো. শাহাদত হোসেন। আদালত তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সেপ্টেম্বর ১৮, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
কুষ্টিয়া | ৩০ জুলাই, ২০২৬
বরিশাল | ৩০ জুলাই, ২০২৬
রাজবাড়ী | ৩০ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ৩০ জুলাই, ২০২৬
জাতীয় | ৩০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।