এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
হুসেইন মুহম্মদ এরশাদের সামরিক শাসনামলে শেখ হাসিনা তার অধীনে বন্দি ছিলেন বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী। সোমবার (২৭ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিকালে আসামিপক্ষের জেরার জবাবে তিনি এ কথা জানান।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ও বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের সমন্বয়ে গঠিত দুই সদস্যের বিচারিক প্যানেলে এই জেরা অনুষ্ঠিত হয়। ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু আযমীর কাছে জানতে চান, শেখ হাসিনার সঙ্গে তার কখনো দেখা হয়েছিল কি না।
এর জবাবে আবদুল্লাহিল আমান আযমী বলেন, "১৯৮৩ সালে শেখ হাসিনার সঙ্গে আমার কয়েকবার দেখা হয়েছিল। ওই সময় আমি মার্শাল-ল'র দায়িত্বে ছিলাম এবং হেয়ার রোডের একটি বাড়িতে আমার কোম্পানিসহ থাকতাম। তখন ওই বাড়িতেই শেখ হাসিনা, মতিয়া চৌধুরী ও সাহারা খাতুনকে বন্দি করে কয়েকদিন আমার অধীনে রাখা হয়েছিল।"
উল্লেখ্য, জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৩ জন আসামি রয়েছেন। এর মধ্যে গ্রেপ্তার হওয়া তিন ঊর্ধ্বতন সাবেক সেনা কর্মকর্তাকে সোমবার সকালে ঢাকা সেনানিবাসের সাব-জেল থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
গ্রেপ্তারকৃত এই তিন আসামি হলেন— সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। ট্রাইব্যুনালে তাদের পক্ষে আইনি লড়াই করছেন আইনজীবী আজিজুর রহমান দুলু।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হিসেবে শুনানিতে উপস্থিত ছিলেন গাজী এম.এইচ. তামিম, শাইখ মাহদী এবং মঈনুল করিমসহ অন্যান্যরা।
মার্চ ৩০, ২০২৪
সেপ্টেম্বর ২৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
কুষ্টিয়া | ৩০ জুলাই, ২০২৬
বরিশাল | ৩০ জুলাই, ২০২৬
রাজবাড়ী | ৩০ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ৩০ জুলাই, ২০২৬
জাতীয় | ৩০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।