এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পিরোজপুর জেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষার ও সদস্য সচিব এমদাদুল হক মাসুদের নেতৃত্বে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের টাউনক্লাব মাঠ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিলাশ চত্বরের সামনে এসে এক পথসভায় মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, সালমান জাকির, তানজিদ হাসান শাওন, মনিরুল ইসলাম মামুন, মাহফুজুর রহমান শাওন, এনামুল কবির রিপনসহ জেলা যুবদল, পৌর যুবদল ও সদর থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল ও পথসভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশবাসীর জন্য আশার বার্তা বয়ে আনবে। তারা তারেক রহমানের সুস্বাস্থ্য ও নিরাপদ প্রত্যাবর্তন কামনা করেন এবং বিএনপির আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
অক্টোবর ২৩, ২০২৫
অক্টোবর ১৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।