এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সংগঠনবিরোধী তৎপরতা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নওগাঁ জেলা ইউনিটের ৩ জন সদস্যকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার ৩১ মার্চ পৃথক তিনটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- অ্যাডভোকেট মো: ইকবাল জামিল চৌধুরী, অ্যাডভোকেট মো: রেজাউল বাসার এবং অ্যাডভোকেট মো: সারওয়ার জাহান। তারা প্রত্যেকেই নওগাঁ জেলা আইনজীবী সমিতির সদস্য।
নওগাঁ জেলা ইউনিটের সদস্য সচিব এম. শাহ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ফোরামের নওগাঁ জেলা বার ইউনিটের সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। এখন থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কোনো সাংগঠনিক কার্যক্রমের সাথে তাদের আর কোনো সম্পর্ক থাকবে না।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আওতাধীন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যেন উল্লিখিত ব্যক্তিদের সাথে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ রক্ষা না করা হয়।
এই আদেশের অনুলিপি কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক (নয়া পল্টন), জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি এবং নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট অবগতির জন্য প্রেরণ করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
শিক্ষা | ১ জুলাই, ২০২৬
জাতীয় | ১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১ জুলাই, ২০২৬
বলিউড | ১ জুলাই, ২০২৬
আন্তর্জাতিক | ১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।