এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার দোলাবাড়ী ঋষি পাড়ায় শ্রী শ্রী কালিমন্দির প্রাঙ্গনে অর্চনা রানী ঋষির সংবাদ সম্মেলনের প্রতিবাদে ও তদন্ত সাপেক্ষে বিচার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার সকালে শ্রী শ্রী কালী মন্দির পঞ্চায়েত কমিটি ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ সমস্বরে অর্চনা রানী ঋষির উদ্দেশ্যপ্রণোদিত ও উসকানিমূলক সংবাদ সম্মেলন ও মন্দিরের জায়গানিজের বলে দাবি করার প্রতিবাদে স্লোগান দিতে দেখা গেছে।
মানববন্ধন থেকে জানা যায়, অর্চনা রানী ও তার গংরা দীর্ঘ দিন মন্দিরের পঞ্চায়েত কমিটি ও স্থানিয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা, অভিযোগ করে আসছে ও মন্দিরের কালি দেবীর ভবনের জায়গা তার বলে দাবি করে আসছে। এতে প্রায়ই স্থানিয় বাসিন্দা ও মন্দির কমিটির সাথে তার বিরোধ চলছিল। পরে গতকালকের সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে অর্চনা রানী ও তার গংদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা দাবি করেন, মন্দির ভূমি ক্রয় ও দান সূত্রে পাওয়া। কারো জায়গা জোর করে দখল করা হয়নি ও মন্দিরে জায়গায় সীমান নির্ধারনি বেঁড়া দেয়া হলেও ৩ দিক দিয়ে রাস্তা রাখা আছে এলাকাবাসীর চলাচলের জন্য। সংবাদ সম্মেলন করা তার দাবি মিথ্যা ও বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত ও অন্য কোন ব্যক্তির উসকানিমূলক। আমরা তার সুষ্ঠু তদন্ত চাই ও দোষীদের বিচার দাবি করছি। মানববন্ধনে উপস্থিত থেকে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন মন্দির কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।