এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জর্ডান সীমান্তের কাছে বড় পরিসরে সামরিক মহড়া পরিচালনার ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। লোহিত সাগরের উপকূলীয় শহর ইলাত ও আরাভা উপত্যকায় সোমবার থেকে এই মহড়া শুরু হতে যাচ্ছে। আকস্মিক হামলা ও সীমান্ত পেরিয়ে ইসরায়েলি ভূখণ্ডে অনুপ্রবেশ ঠেকানোর কৌশলগত প্রস্তুতি হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর বরাতে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, তাদের ৮০তম ডিভিশনের অধীনে এই যৌথ মহড়া পরিচালিত হবে। এতে আকাশ, সমুদ্র ও স্থলপথে যেকোনো ধরনের আগ্রাসন মোকাবিলার বাস্তবমুখী পরিস্থিতি অনুশীলন করা হবে। এ উপলক্ষে রোববার থেকেই সংশ্লিষ্ট এলাকায় সামরিক বিমান, নৌযান এবং নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্যদের উপস্থিতি ও তৎপরতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তবে মহড়াটি ঠিক কত দিনব্যাপী চলবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
সামরিক সূত্রগুলো জানিয়েছে, জর্ডান সীমান্ত এবং ইলাত অঞ্চলের ইসরায়েলি বসতিগুলোর নিরাপত্তা বলয় পরীক্ষা করা, সেনাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রস্তুতি বাড়ানো এবং আকাশ ও নৌ সক্ষমতা কাজে লাগিয়ে প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করাই এই মহড়ার মূল উদ্দেশ্য। সাম্প্রতিক সংঘাত ও যুদ্ধ পরিস্থিতির বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেনাদের সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে নিয়মিত এই মহড়া আয়োজন করা হচ্ছে বলে দাবি তাদের।
উল্লেখ্য, এর মাত্র এক সপ্তাহ আগেই অধিকৃত সিরিয়ার গোলান মালভূমিতে বড় ধরনের সামরিক মহড়া সম্পন্ন করে ইসরায়েল। সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের পূর্ব সীমান্ত দিয়ে অনুপ্রবেশের আশঙ্কা বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী এলাকাগুলোতে ব্যাপক সতর্কতা জারি করেছে দেশটি।
এর আগে গত জুনে ইলাতের একটি হোটেল সৈকত দিয়ে সমুদ্রপথে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করার দাবি করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী। সে সময় জর্ডান সীমান্তের দিক থেকে জেট স্কি নিয়ে এক ব্যক্তি ইলাতের দিকে এগিয়ে এলে ইসরায়েলি বাহিনীর সতর্কতামূলক গুলির মুখে তিনি ফিরে যান বলে দেশটির গণমাধ্যমে দাবি করা হয়েছিল। তবে এ বিষয়ে জর্ডান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ৬ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৬ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।