এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে গুরুতর অসুস্থ ও আহত ২০ ফিলিস্তিনি শিশুকে উন্নত চিকিৎসার জন্য স্পেনে নিয়ে যাওয়া হয়েছে। শিশুদের পরিবারের সদস্যদেরসহ মোট ১০০ জন ফিলিস্তিনি বর্তমানে দেশটিতে অবস্থান করছেন। মানবিক সহায়তার অংশ হিসেবে স্পেনের নেওয়া ষষ্ঠ ‘মেডিকেল ইভাকুয়েশন’ বা চিকিৎসাসেবা সংক্রান্ত স্থানান্তর কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মোনিকা গার্সিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, যুদ্ধের ভয়াবহতা পেরিয়ে আসা এই শিশুরা এখন স্পেনের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা পাবে। তিনি মন্তব্য করেন, "তারা মনের ভেতর গভীর ভয় নিয়ে এলেও, তাদের সঙ্গে রয়েছে নতুন এক আশা।"
দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই মানবিক উদ্যোগের বিষয়ে বলেন, কোনো শিশুরই গাজার মতো ভয়াবহ ও অমানবিক পরিস্থিতির মুখোমুখি হওয়া উচিত নয়। তিনি আরও জোর দিয়ে বলেন, চিকিৎসা শেষ হওয়ার পর এসব শিশু যেন নিরাপদে ও সসম্মানে তাদের নিজ দেশে ফিরে যেতে পারে, সেই অধিকার নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।
উল্লেখ্য, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে কঠোর ও সমালোচনামূলক অবস্থান ধরে রেখেছে স্পেন। দেশটি ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েলের মধ্যকার অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করার আহ্বান জানিয়েছে, তেল আবিব থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে এবং ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কিছু কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া ২০২৪ সালের মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর থেকে স্পেন ও ইসরায়েলের দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।
জুন ২৭, ২০২৬
সেপ্টেম্বর ১৩, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
এশিয়া | ৫ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৫ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।