এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
হরমুজ প্রণালি অতিক্রমের সময় দুটি বিদেশি জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তেহরানের দাবি, প্রয়োজনীয় অনুমতি ছাড়া এবং নিয়ম লঙ্ঘন করে জাহাজ দুটি ওই কৌশলগত জলসীমা পার হওয়ার চেষ্টা করছিল। এই ঘটনার পর হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, যার জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ‘তাসনিম’ জানিয়েছে, নিয়মবহির্ভূতভাবে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করায় আইআরজিসি-র নৌবাহিনী জাহাজ দুটিতে হামলা চালায়। তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তারা স্বাধীনভাবে এই হামলার তথ্য ও সত্যতা যাচাই করতে পারেনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা চালানোর পর হরমুজ প্রণালিতে এ পাল্টা আঘাত হেনেছে আইআরজিসি। পরবর্তী সময়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও দুটি জাহাজে হামলার বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলার পর হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক জলপথটি বন্ধ হওয়ার ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।