এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সৌদি আরবের মিনা ও মুজদালিফায় তীব্র দাবদাহ শুরু হওয়ায় বাংলাদেশি হজযাত্রীদের বিশেষ সতর্কতা অবলম্বন এবং জরুরি স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গতকাল শনিবার (২৩ মে) মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।
এর আগে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় মিনা ও মুজদালিফায় তাপমাত্রা তীব্র বৃদ্ধির কথা জানিয়ে সংশ্লিষ্ট সকল সংস্থাকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়।
৫০ ডিগ্রি ছোঁয়ার আশঙ্কা
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মিনা ও মুজদালিফা উভয় স্থানেই ইতিমধ্যে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে, দুপুরের দিকে বাতাসের গতি কমে গেলে এই তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
এই চরম আবহাওয়ার কারণে সৌদি কর্তৃপক্ষ হজ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সকল সংস্থাকে তাদের প্রস্তুতি জোরদার করতে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানিয়েছে।
হজযাত্রীদের জন্য জরুরি নির্দেশনা:
তীব্র গরমের মধ্যে হজযাত্রীদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিতে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে:
দুপুরের তীব্র রোদে সরাসরি সূর্যের আলোতে বের হওয়া এবং দীর্ঘ পথ হাঁটাচলা করা থেকে বিরত থাকতে হবে।
এই সময়ে হজযাত্রীদের যথাসম্ভব তাঁবুর ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
জরুরি প্রয়োজনে রোদে বের হলে অবশ্যই ছাতা ব্যবহার করতে হবে।
শরীর সতেজ ও আর্দ্র রাখতে প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার গ্রহণ করতে হবে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারিকৃত সকল স্বাস্থ্যবার্তা ও নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।
সৌদি সরকারের এই নির্দেশনার আলোকে বাংলাদেশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ও মাঠপর্যায়ে হজযাত্রীদের সচেতনতা বাড়াতে কার্যক্রম জোরদার করেছে, যাতে বাংলাদেশি হজযাত্রীরা সুস্থ ও নিরাপদে তাদের হজ পালন করতে পারেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।