এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের ঈদযাত্রায় বড় ধরনের কোনো বিপর্যয়ের শঙ্কা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, দেশের সার্বিক রেল যোগাযোগ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্বস্তিদায়ক এবং ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।
রোববার (২৪ মে) ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
সেতুমন্ত্রী জানান, কিছু ট্রেনের শিডিউলে সামান্য বিলম্ব হলেও তা বড় কোনো সমস্যা তৈরি করেনি। সকালে মাত্র তিনটি ট্রেন কিছুটা দেরিতে ছেড়েছে। এর মধ্যে রেললাইনের ওপর শুকনো খড় ছড়িয়ে থাকায় একটি ট্রেনের চাকা পিছলে (স্লিপ) যাওয়ার ঘটনা ঘটে। তবে দ্রুত উদ্ধারকারী (রিলিফ) ট্রেন পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।
যাত্রীচাপ ও রেলের সক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন, "ঈদে যাত্রীচাপ অত্যধিক হলেও আমাদের রেলওয়ের সক্ষমতা সীমাবদ্ধ। সাধারণ সময়ে প্রতিদিন আন্তঃনগর ট্রেনে প্রায় ৩২ হাজার যাত্রী পরিবহন করা সম্ভব হয়। ঈদ উপলক্ষে আমরা অতিরিক্ত ২৫ শতাংশ যাত্রী পরিবহনের ব্যবস্থা করেছি, যার ফলে আরও প্রায় ৪ হাজার মানুষ বাড়তি সুবিধা পাচ্ছেন। তবে ট্রেনযাত্রীর সংখ্যা কয়েক লাখ হওয়ায় এই বিশাল চাপ সামলানো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।"
রেলওয়ের বর্তমান পরিস্থিতির প্রশংসা করে মন্ত্রী আরও বলেন, আগের তুলনায় ট্রেন চলাচলের মান উন্নত হয়েছে এবং যাত্রীরাও সেবায় সন্তোষ প্রকাশ করছেন। এছাড়া অনলাইন টিকিটিং ব্যবস্থা কার্যকর থাকায় এবার টিকিট নিয়ে কোনো ধরনের কালোবাজারি বা সিন্ডিকেটের সুযোগ তৈরি হয়নি।
স্টেশন পরিদর্শনকালে রেলওয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।